সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

জানপ্রিয় শিল্পীরা প্রতিটি গানে কত পারিশ্রমিক নেন?

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

এফএনএস : বলিউডের তারকাদের নানা বিষয় খবরে প্রকাশ হয়। ভক্তরাও এসব বিষয় জানতে বেশ আগ্রহী। চলুন আজ জেনে নেওয়া যাক বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পীদের পারিশ্রমিক কত? বলিউডে অনেক কথাই হাওয়ায় ভাসে, যা পরবর্তীতে সত্যি হয়। তেমনই নিজেদের পারিশ্রমিক নিয়ে মুখ খুলেননা বলিউডের সংগীতশিল্পীরা। তবে ভারতীয় সংবাদমাধ্যমে সূত্রের বরাদে উঠে আসে তাদের পারিশ্রমিকের বিষয়টি। সূত্র বলছে বর্তমান সময়ের বলিউডের গায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল। ভারতীয় বাঙালি এই গায়িকা নাকি প্রতি গানের জন্য ২৫ থেকে ২৭ লাখ ভারতীয় রুপি নিয়ে থাকেন।

শ্রোতাপ্রিয় গায়িকা সুনিধি চৌহান প্রতিটি গানের জন্য আনুমানিক ১১ থেকে ১৫ লাখ রুপি পারিশ্রমিক নেন। এ সময়ের আরেক জনপ্রিয় গায়িকা নেহা কাক্কারের প্রতি গানের পারিশ্রমিক ১৫ থেকে ১৮ লাখ রুপি। বলিউডের আরেক বাঙালি গায়ক অরিজিৎ সিং বর্তমান সময়ে তুমুল জনপ্রিয়। এই গায়ক তার প্রতিটি গানের জন্য ১৮ থেকে ২০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। র্যাপার বাদশাও নাকি অরিজিতের সমান পারিশ্রমিক নেন। অন্যদিকে বলিউডের গায়ক, সুরকার এবং গীতিকার মিকা সিং ইতোমধ্যে বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। এই তারকা নাকি তার একটি গানের জন্য পারিশ্রমিক নেন ২০ থেকে ২২ লাখ রুপি।


আরোও অন্যান্য খবর
Paris