সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

পর্নোগ্রাফি মামলায় সেই সুমন জেলহাজতে

Paris
Update : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বহুল আলোচিত ও সমালোচিত পর্নোগ্রাফি মামলার আসামী বেলপুকুর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী সুমনুজ্জামান সুমনের জামিন আবেদন গতকাল সোমবার রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মীর শফিকুল ইসলাম নামঞ্জুর করেন। এর আগে গত ১২-০১-২০২২ তারিখেও তার জামিনের আবেদন বিজ্ঞ আদালত নামঞ্জুর করে সুমনকে জেল হাজতে প্রেরন করেছিলেন। যার পুঠিয়া থানার মামলা নং ৩৭। উল্লেখ্য, পুঠিয়া এলাকার সনাতন ধর্মাবলম্বীর এক মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হয় অভিযুক্ত সুমন।

সেই সম্পর্ককে ঢাল করে নানা কৌশলে বছরের পর বছর সুমন ঐ মেয়ের সাথে বিভিন্ন স্থানে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ঐ নারীর পক্ষ থেকে বিয়ের চাপ বৃদ্ধি পাওয়াতে সুমন কৌশলে রাজশাহী নগরীর ভদ্রাস্থ একটি এ্যাপার্টমেন্টে নিয়ে এসে আবারো মিথ্যে বিয়ের আশ্বাস দিয়ে পুনরায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয় মেয়েটির সাথে। ঐ নারীর ভাষ্যমতে, তার অজান্তে তাদের শারীরিক সম্পর্কের মুহুর্তটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সুমন এবং পরবর্তীতে ঐ ভিডিও ফুটেজের ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগী ঐ নারীর কাছ থেকে বেশ কয়েক দফায় মোটা অংকের টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয় অভিযুক্ত সুমন।

মেয়েটি আবারো বিয়ের জন্য সুমনকে চাপ দিলে গত ২৪-০৯-২০২১ ইং তারিখে তাদের গোপনীয় শারীরিক সম্পর্কের ভিডিও ফুটেজটি একটি ফেসবুক আইডিতে ভাইরাল করে সুমন। যার প্রেক্ষিতে গত ২৯-০৯-২০২১ ইং তারিখে পুঠিয়া থানায় ভুক্তভোগী মেয়েটি সুমনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। যার জিআর নং-৩১৩/২১। অবশেষে সুমনের নামে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় একটি মামলা হয়। উক্ত মামলা থেকে নিজেকে রক্ষার জন্য উচ্চ আদালত থেকে ৫৬ দিনে জামিন নেয় সুমন।

জামিনের মেয়াদ শেষ হলে সুমন আবারো জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে অভিযুক্ত সুমনকে জেল হাজতে প্রেরন করেন।অভিযুক্ত সুমন বেলপুকুর ইউনিয়ন আ’লীগের বহিষ্কৃত নেতা ও উক্ত ইউনিয়ন চেয়ারম্যান বদীউজ্জামান বোদীর ছোট ছেলে। ভুক্তভোগী ঐ নারী গতকাল সোমবার আদালত পাড়াতে জানায়, গত ২৪-০৩-২০২১ তারিখে সুমনের নামে মামলা করার পর থেকে আজ অবদি সুমনের বাবা বদীউজ্জামান বদী রাজনৈতিক নেতা ও ভাড়া করা বহিরাগত ক্যাডারবাহীনি দিয়ে নানাপন্থায় হুমকি ধামকি দিয়ে আসছে মামলা তুলে নেবার জন্য।

এদিকে, স্ত্রী ও ছেলে মেয়ে থাকার পরেও অবৈধ পরোকীয়া প্রেম, বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ভিডিওটি ভাইরাল করার মতো নানা অপরাধের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বেলপুকুর ইউনিয়ন যুবলীগ নেতা সুমনুজ্জামান সুমনের অপকর্ম। অভিযুক্ত সুমন নিজেকে সমাজের হাত থেকে রক্ষার জন্য মোটা অংকের টাকার বিনিময়ে তৈরি করেছেন মিথ্যে একটি বিয়ের এফিডেভিট।

স্বাক্ষর নকল করে সনাতন ধর্মের নারীকে বানিয়েছেন ইসলাম ধর্মের! উল্লেখ্য, একশ টাকা মূল্যমানের পূর্বের ননজুডিসিয়াল ষ্ট্যাম্প ব্যবহার করে সেখানে এক লাখ টাকার কাবিননামায় বিয়ে করার একটি এফিডেভিট তৈরি করেছে অভিযুক্ত সুমন। যার ষ্ট্যাম্প নং-ক ল ৭৪৭৮৭৮৭ ও রেজিঃ নং- ০০০০০১৭০। কিন্তু, এই কাগজের কোন সত্যতা নেই বলে দাবি করেন ওই নারীর।


আরোও অন্যান্য খবর
Paris