২৭ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিসচা রাজশাহী জেলা শাখার বিবৃতি

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১, ১১:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নিসচা রাজশাহী জেলা শাখার বিবৃতি
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজধানী ঢাকায় প্রতি বছরের মত এবারও নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ২০২০ সনের বাৎসরিক দুর্ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করায় নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ‘নিরাপদ সড়ক চাই’ রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু, সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন, সহ-সাধারণ সম্পাদক মামুনার রশীদ, মাসুদুজ্জামান কাজল, সাংগাঠনিক সম্পাদক ডা: আমানুল্লাহ বিন আখতার আবিদ, যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সাবান আলী দিলীপ, সদস্য নুরুজ্জামান, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, রাকিবুল ইসলাম রকি,জুখার দুদায়েব প্রমুখ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সংগঠনের নেতৃবৃন্দ রাজশাহী মহানগরীতে চালক, যাত্রী, পথচারী, ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি মানতে অতিসত্ত্বর এ বিষয়ে কঠোর নিয়ম প্রবর্তনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। তারা বলেন অসেচতনতার কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি অটো চালকগণ কর্তৃক ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। সংগঠনের নেতৃবৃন্দ সড়ক পরিবহণ আইন-২০১৮ অতিসত্ত্বর কার্যকর করার জন্য সরকারের কাছে দাবি জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন