সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

বিয়ে করলেন রাজ-পরী

Paris
Update : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২

এফএনএস : শরিফুল রাজের সঙ্গে পরীমনির বিয়েতে দেনমোহর ধার্য হয়েছে মাত্র ১০১ টাকা। বিয়েতে উকিল বাবা হয়েছেন শরিফুল রাজ অভিনীত প্রথম ছবি ‘আইসক্রিম’-এর নির্মাতা রেদওয়ান রনি। গত শনিবার রাত ১১টায় পরীর বনানীর বাসভবনে নিকটাত্মীয় ও শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে তাঁদের বিয়ে হয়। গত বছরের ১৭ অক্টোবর অনানুষ্ঠানিকভাবে বিয়ে করেছিলেন দুজন। পরীমনির মা হওয়া ও বিয়ের খবর একই সঙ্গে জানা যায় ১০ জানুয়ারি। পরীমনি বলেন, ‘সেদিন আমাদের বিয়েটা অনেকটা পুতুলের বিয়ের মতো হয়েছে। ছিলো না কোনো আনুষ্ঠানিকতা, আমার আর রাজের পরিবারের সদস্যদের অনেকে তো জানতেনই না। বর-বধু তেমন করে সাঁজতে পারিনি।’

এই বিয়ের আয়োজনে খুব বেশি লোকজন ছিলেন না। দুই পরিবার মিলে ২০-২৫ জনের মতো লোক হাজির ছিলেন। এরমধ্যে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরীসহ পরীমনির কাছের বেশ ক’জন নির্মাতা উপস্থিত হয়েছিলেন। অভিনেতা শরিফুল রাজ বলেন, ‘বিয়ে নিয়ে মানুষের বিভিন্ন পরিকল্পনা থাকে; বলতে গেল সেই পরিকল্পনার বাস্তবায়ন হয়েছে গত শনিবার। আগের বিয়েতে আমরা আয়োজন করে ছবি তুলতে পারিনি, ছবি তুলতেই নতুন করে বিয়ে করছি; এভাবেও বলা যায়। হা হা হা।’ এর আগে পরীমনি মাত্র ৩ টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন পরিচালক কামরুজ্জামান রনিকে। সে বিয়ে অল্প কদিনেই বিচ্ছেদে গড়ায়।


আরোও অন্যান্য খবর
Paris