২৭ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের দাফন সম্পন্ন

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের দাফন সম্পন্ন
বিজ্ঞাপন

বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৫ টায় উপজেলার মাড়িয়া ইউনিয়নের তক্তপাড়া গ্রামে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের তক্তপাড়া গ্রামে।

মরহুমের পিতার নাম মৃত সবুর মোল্লা। গতকাল বুধবার দুপুর ২ টায় বার্ধক্য জনিত কারনে ৮০ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন