সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

আবার ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশি ছবি

Paris
Update : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২

এফএনএস : বাংলাদেশি ছবি ‘পদ্মার প্রেম’ বাংলাদেশের আগে ভারতে মুক্তি পায় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর। হারুন-উজ-জামানের পরিচালনায় নির্মিত ছবিটি তখন পশ্চিমবঙ্গ ও আসামে দারুণ ব্যবসা করে। ছবির নায়ক-নায়িকা বাংলাদেশের সুমিত সেনগুপ্ত ও আইরিন সুলতানা। একই বছরের ১ নভেম্বর ছবিটি মুক্তি পায় বাংলাদেশে। আগে ভালো ব্যবসা করায় সম্প্রতি নতুন করে ছবিটি ভারতে মুক্তি দিয়েছেন প্রযোজক মোহাম্মদ শাহ আলম। স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনালের ব্যানারে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মসলেন্দপুরের পূর্বাশা হলে টানা দুই সপ্তাহ চলছে।

পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (এসভিএফ) অঙ্গপ্রতিষ্ঠান এসভিএফ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের পরিবেশনায় পূর্বাশাতে ছবিটি চলছে, জানিয়েছেন শাহ আলম। এসভিএফের সঙ্গে চুক্তিনামার একটি কপিও এই প্রতিবেদককে পাঠিয়েছেন প্রযোজক। কলকাতা থেকে শাহ আলম বলেন, ‘আমি অত্যন্ত খুশি। পশ্চিমবঙ্গে ছবিটি ভালো ব্যবসা করছে। তিন বছর আগেও পূর্বাশাতে ছবিটি মুক্তি পেয়েছিল। তখনো দর্শক ছবিটি গ্রহণ করেছিলেন।

এখনো ছবিটির চাহিদা কমেনি। খুব শিগগির ভারতের কয়েকটি আঞ্চলিক ভাষায় ডাবিং করে বিভিন্ন প্রদেশে মুক্তি দেব ছবিটি। ’ ছবির অভিনেতা সুমিত সেনগুপ্ত বলেন, ‘ভারতে ছবিটি ভালো চলছে, প্রযোজকের কাছে খবরটি শুনে ভীষণ গর্ববোধ করছি। একজন অভিনেতা হিসেবে এটা অনেক বড় প্রাপ্তি। আমি সব সময় ভালো গল্পের ছবিতে অভিনয় করতে চাই। পদ্মাপারের দুই যুবক-যুবতীর প্রেম নিয়ে এই ছবির গল্প। জীবনঘনিষ্ঠ গল্পটি দর্শকের খুব চেনা মনে হয়েছে। এ জন্যই হয়তো ছবিটি সফল হয়েছে।’

নামভূমিকায় অভিনয় করা আইরিন সুলতানা বলেন, ‘গল্প শুনেই ছবিটিতে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলাম। ডাবিং করার সময়ই মনে হয়েছিল ভালো কিছু হতে যাচ্ছে। মুক্তির এতদিন পরেও দর্শক হলে গিয়ে ছবিটি দেখছে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! ছবির পরিচালক-প্রযোজক থেকে শুরু করে ইউনিটের সবার কাছে কৃতজ্ঞ, তাঁরা এমন একটি ছবিতে আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। ‘


আরোও অন্যান্য খবর
Paris