২৭ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২১, ১০:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে শীতার্ত-অসহায়-দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল বুধবার বিকেলে নগরীর উপকন্ঠ কাটাখালি এলাকার মাসকাটাদিঘীতে বিতরণের মধ্য দিয়ে এ বছর শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেনÑ রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেনÑ পবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু।

সমাবেশে বক্তারা বলেন, তরুণ সমাজকে দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে। প্রতিবাদের মাধ্যমেই অধিকার আদায় করা সম্ভব। একমাত্র তরুণরাই পারে দেশে পরিবর্তন আনতে। জনগণকে স্বস্ব অবস্থান থেকে অন্যায়-অবিচার, জুলুম-নির্যাতনের প্রতিবাদ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা গড়া সম্ভব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন