২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ৬:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ
বিজ্ঞাপন

এফএনএস : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে আবেদনকারীদের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ৮৬২ জন, ‘বি’ ইউনিটে ৪৭৪ জন ও ‘সি’ ইউনিটে ৩৬১ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। আগামী ২৪ জানুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে সকাল ১০টা থেকে এসব ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এ সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি বা সমমান সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়। ভর্তি শেষে দুই হাজার ৯৫টি আসনের মধ্যে খালি ছিল এক হাজার ৭৪৫টি আসন। দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে আগামী ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন