সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

বিশ্বসেরা গবেষকের তালিকায় রাবির ৯৭ শিক্ষক

Paris
Update : শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২

রাবি প্রতিনিধি : অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৯৭ জন গবেষক। বিশ্বের ১৪ হাজার ১৭৭ টি বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ ২৫ হাজার ৮৭৮ বিজ্ঞানীর এ তালিকায় স্থান পেয়েছেন তারা। সম্প্রতি আন্তর্জাতিক মানের এই সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে।

এর মধ্যে এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের ৪ জন, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে একজন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ১৯ জন, মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্স ক্যাটাগরিতে ২৩ জন, সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে ২ জন, ন্যাচারাল সায়েন্স-এ ৪০ জন ও অন্যান্য ক্যাটাগরিতে ৮ জন স্থান পেয়েছেন। অন্যদিকে হিস্ট্রি, ফিলসফি অ্যান্ড থিওলোজি, ল অ্যান্ড লিগ্যাল স্টাডিজ, আর্টস, ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার, ইকোনোমিকস অ্যান্ড ইকোনোমেট্রিক্স, এডুকেশন এ পাঁচ ক্যাটাগরিতে কোনো গবেষকের নাম উঠে আসেনি।

এডি ইনডেক্সের ওয়েবসাইটের সূত্র অনুযায়ী, তালিকা প্রকাশ করতে গুগল স্কলারে এইচ-ইনডেক্স এবং আই ১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে বিজ্ঞানীদেও মোট এবং শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন তারা। নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে গবেষকদের অবস্থান নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর সূচকটির প্রকাশ করা বিশ্বের ১৩ হাজার ৫৩৪ বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ ৮ হাজার ৬৭৫ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ গবেষক। গবেষকদের এমন অর্জন সম্পর্কে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, সম্প্রতি স্কোপাসের জরিপে গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অবস্থানে আসা ও আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এমন সাফল্যের ধারাবাহিকতা আমাদের জন্য এক বিশাল পাওয়া। এই গৌরব শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, গোটা দেশেরও বটে। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, নিরতিশয় উদ্যম আর অপরিসীম ত্যাগী মানসিকতার বদৌলতে আজ বিশ্বসেরা গবেষকের তালিকা ঠাঁই করে নিয়েছে বলে আমি বিশ্বাস করি। সেই সাথে আগামীতে এই অর্জনকে অধিকতর সমুন্নত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষকদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris