সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

শাহরুখ কন্যার পার্টির ছবি আবার ভাইরাল

Paris
Update : মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

এফএনএস : বলিউডের তারকা সন্তানেরা বছর জুড়েই থাকেন আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় তারা দারুণ সরব। এই মাধ্যমে নিত্যদিনের কর্মকাণ্ড ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। অন্য তারকা সন্তানদের মতো শাহরুখ কন্যা সুহানা খানও নিজের আপডেট শেয়ার করে থাকেন ইনস্টাগ্রামে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা শেষ করে চলতি মাসে ভারতে ফিরেছেন সুহানা। এরপর মায়ানগরী মুম্বাইয়ে একাধিকবার পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন। মুম্বাই ফিরেই ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ ধাঁধানো ছবি শেয়ার করছেন সুহানা।

কখনো সেজেগুজে, আবার কখনো পার্টি মুডে দেখা যাচ্ছে তাকে। সুহানা তার কাজিন আলিয়া ছিব্বারের সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি শেয়ার করেন। এসব ছবিতে দেখা যায়Ñসুহানার পরনে কালো রঙের পোশাক। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে আলিয়ার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। একটি পার্টিতে গিয়ে দুই বোন একসঙ্গে সেলফিও তুলেছেন। নেটমাধ্যমে শাহরুখ কন্যা ছবি দুটি শেয়ার করার পর তা এখন ভাইরাল। সুহানার আবেদনময়ী এই লুক নেটমাধ্যমে দারুণ চর্চায় পরিণত হয়েছে।

নেটিজেনরাও প্রশংসা করছেন সুহানার। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান। বাবার পথ ধরে রুপালি জগতে পা রাখতে চান সুহানা। সেই হিসেবে প্রস্তুতিও নিচ্ছেন। ইতোমধ্যে মঞ্চে তার পারফরম্যান্স সবার নজর কেড়েছে।


আরোও অন্যান্য খবর
Paris