২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানচিত্র থাকবে

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানচিত্র থাকবে
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সমুদ্রসীমা সংযুক্ত করা মানচিত্র প্রতিস্থাপন করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত নির্দেশনা অনুযায়ী এরইমধ্যে সকল মাদ্রাসা প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মূল মানচিত্রটি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে সংগ্রহপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। গত রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনা অনুসারে সমুদ্রসীমা সংযুক্ত করে বাংলাদেশের নতুন নমুনা মানচিত্র সংযুক্ত করা হলো।

মূল মানচিত্রটি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর থেকে সংগ্রহপূর্বক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। গত বছরের ২৩ ডিসেম্বর এ-সংক্রান্ত নোটিশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠকে আওয়ামী লীগ সরকার কর্তৃক আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমার ও ভারতের সঙ্গে অমীমাংসিত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করে সমুদ্রের বিশাল অংশে বাংলাদেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়।

বিষয়টি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে সমুদ্রের এই বিশাল অংশকে যুক্ত করে নতুন মানচিত্র তৈরিপূর্বক তা সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করতে সুপারিশ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নির্দেশনা অনুযায়ী, সমুদ্রসীমাকে বাংলাদেশের মানচিত্রে সংযুক্ত করা পূর্বক সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে নির্দেশ দেওয়া হলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন