রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

‘পরিবেশ অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী মার্চে স্কুল খোলার সিদ্ধান্ত নিতে পারেন’

Paris
Update : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

এফএনএস : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিবেশ অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মার্চে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। গতকাল বুধবার সরকারের এক যুগ পূর্তি উপলক্ষে এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কষ্টে আছে। অভিভাবকরাও উদ্বিগ্ন।

কিন্তু করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। যদি আগামী মার্চের দিকে পরিবেশ অনুকূলে তাকে তাহলে প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এই বন্ধ দফায় দফায় বাড়িয়ে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। শীতে করোনার দ্বিতীয় ওয়েভ শুরুর পর বিদ্যালয় কবে খুলবে তার সুনির্দিষ্ট কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, করোনা পরিস্থিতি অনুকূলে না এলে বিদ্যালয় খোলা হবে না। আর সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ফেব্রুয়ারিতে দশম শ্রেণি এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনার পরিকল্পনা রয়েছে। ওবায়দুল কাদের বলেন, সরকারের ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সব সূচকে যুগান্তকারী মাইলফলক স্পষ্ট করেছে। বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল। অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব দেশকে ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

শেখ হাসিনা টানা এক যুগ প্রধানমন্ত্রী থাকায় এসব অর্জন সম্ভব হয়েছে। ওবায়দুল কাদের বলেন, সরকারের পরিবর্তন হতে পারে, কিন্তু সরকারের গৃহীত নীতি ও পরিকল্পনা চলমান থাকবে। ভিন্ন ভিন্ন দল সরকারে আসতে পারে। তবে রাষ্ট্রের লক্ষ্য এবং অর্জনের ধারাবাহিকতা থাকবে গতিশীল। উন্নয়নে প্রতিহিংসা থাকবে না। উন্নয়ন প্রবাহমান জলধারার মতো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়নে অর্জিত হয়েছে দৃশ্যমান সফলতা।

স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান। করোনার মতো বৈশ্বিক মহামারি নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্বে অনুকরণীয় রাষ্ট্রের মর্যাদা পেয়েছে বাংলাদেশ। ওবায়দুল কাদের বলেন, সরকারের ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতির সকল সূচকে যুগান্তকারী মাইলফলক স্পষ্ট করছে। বাংলাদেশ আজ বিশ্ব সভায় উন্নয়নের রোল মডেল।

অর্থনীতি ও আর্থসামাজিক ক্ষেত্রে বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার সব দেশকে ছাড়িয়ে অগ্রগতির অভূতপূর্ব স্মারক বহন করছে দেশ। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়নে অর্জিত হয়েছে দৃশ্যমান সফলতা। স্বাধীনভাবে কাজ করছে দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠান।


আরোও অন্যান্য খবর
Paris