সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

তবে কি চতুর্থ বিয়ের পথে হাঁটছেন শ্রাবন্তী!

Paris
Update : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

এফএনএস : টলিগঞ্জের লাস্যময়ী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি আবারও বিয়ে করছেন? নইলে কপালে সিঁদুর, গায়ে বেনারসি শাড়ি জড়িয়ে নতুন বউ সাজবেন কেন? গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন নায়িকা। যেখানে তাকে বিয়ের পোশাকে দেখা গেছে। সাত সেকেন্ডের ওই ভিডিও দেখলে মনে হতেই পারে, হয়তো আবারও নতুন কোনো জীবনসঙ্গী খুঁজে নিয়েছেন তিনি। এ ভিডিও পোস্টের পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়ছে, তবে কি চতুর্থ বিয়ের পথে হাঁটছেন শ্রাবন্তী! তবে বিয়ের গুজব ছড়ানোর বিষয়ে অভিনেত্রী নিজে সতর্ক করেছেন।

এমনিতেই ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় আলোচনা-সমালোচনায় থাকেন শ্রাবন্তী। তাইতো এ ভিডিও ঘিরে যেন নতুন কোনো বিতর্কের সৃষ্টি না হয়, সেজন্য ক্যাপশনে তিনি লিখেছেন- ‘শুটিং মুড অন’, অর্থাৎ নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। চরিত্রের প্রয়োজনেই বধূ সেজেছেন তিনি। তরুণ নির্মাতা অয়ন দে পরিচালিত ‘ভয় পেয়ো না’ সিনেমায় তমসা চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। ছবিটিতে সুশান্ত চরিত্রে অভিনয় করছেন ওম। এ ছবিতে তাদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে।

ভিডিওটিতে দেখা যায়, শুটিং সেট প্রস্তুত হচ্ছে। সেখানে বিয়ের দৃশ্যে অভিনয় করবেন শ্রাবন্তী। এর আগেও ছবির শুটিংয়ে কালো শাড়িতে সিঁদুর পরে ছবি পোস্ট করে নতুন বিয়ে নিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। গত বছর তৃতীয় বিয়ে করেছিলেন শ্রাবন্তবী। গত সেপ্টেম্বরে স্বামী রোশন সিংয়ের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আলিপুর আদালতে মামলা করেন। এরইমধ্যে নতুন করে কোনো ব্যবসায়ীর সঙ্গে শ্রাবন্তীর মনের লেনাদেনা চলছে বলে টালিউডে গুঞ্জন উঠে।


আরোও অন্যান্য খবর
Paris