২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বুয়েটে অনলাইন ক্লাস শুরু

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২, ৬:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
বুয়েটে অনলাইন ক্লাস শুরু
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার থেকে শুরু হয়েছে অনলাইনে ক্লাস। তবে সশরীরে ক্লাস না হলেও খোলা আছে হল। এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে ক্লাস চালু হয়েছে। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত হল খোলা থাকবে। তিনি আরও বলেন, হলগুলোতে কিছু শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে বলে তথ্য এসেছে।

যদি আক্রান্তের সংখ্যা বাড়ে তাহলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত হল বন্ধ করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, গত ১২ জানুয়ারি সশরীরে ক্লাস বন্ধের কথা জানায় বুয়েট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই ২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেষ্ট এবং ল্যাবরেটরি ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন