রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

বিশ্ববাজারে ফের স্বর্ণের দাম বাড়ল

Paris
Update : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

এফএনএস : এক সপ্তাহ কিছুটা কমার পর বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপা ও প্লাটিনামের দামও। দ্য ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়, স্বর্ণের দাম গত এক সপ্তাহে বেড়েছে ১ দশমিক ২১ শতাংশ। রুপার দাম বেড়েছে ২ দশমিক ৯২ শতাংশ এবং প্লাটিনামের দাম বেড়েছে ১ দশমিক ৫৬ শতাংশ। এই দাম বাড়ার আগে বিশ্ববাজারে স্বর্ণ, রুপা ও প্লাটিনামের দাম কিছুটা কমেছিল। গত সপ্তাহের আগের সপ্তাহে স্বর্ণের দাম কমে ১ দশমিক ৭৬ শতাংশ।

রুপার দাম কমে ৩ দশমিক ৯২ শতাংশ। প্লাটিনামের দাম কমে দশমিক ৭৩ শতাংশ। অবশ্য তার আগে টানা তিন সপ্তাহ স্বর্ণের দাম বাড়ে। জানা যায়, গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৪ দশমিক ৮০ ডলার বা দশমিক ২৬ শতাংশ। এরপরও সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ বা ২১ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮১৭ দশমিক ২৯ ডলার।

আগের সপ্তাহের স্বর্ণের দাম কমে ৩১ দশমিক ৬১ ডলার। তার আগের তিন সপ্তাহ টানা দাম বাড়ার মাধ্যমে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৮২৭ দশমিক ৯০ ডলারে উঠে আসে। অবশ্য টানা তিন সপ্তাহ দাম বাড়ার আগে বিশ্ববাজারে স্বর্ণের টানা চার সপ্তাহ দরপতন হয়। এতে এক মাসের মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৭৯ ডলার বা ৪ দশমিক ২৪ শতাংশ কমে যায়।


আরোও অন্যান্য খবর
Paris