২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এনআইডি ও জন্মসনদ ছাড়াও টিকা পাবেন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ৭:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এনআইডি ও জন্মসনদ ছাড়াও টিকা পাবেন
বিজ্ঞাপন

এফএনএস : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ছাড়াও টিকা নেওয়ার সুযোগ পাবেন জাতীয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তালিকা প্রস্তুত করে ভ্যাকসিন কার্ডের মাধ্যমে টিকা প্রদানের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। রেজিস্ট্রেশন ছাড়া টিকা গ্রহণ করলে ভ্যাকসিন সনদ পাওয়া যাবে না।

গত বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর, এমএনসিঅ্যান্ডএইচ ও করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনার টাক্সফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে জাতীয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদান প্রসঙ্গে নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, জাতীয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের অন্যান্য বিশ্ববিদ্যালয়, প্রাইভেট শিক্ষার্থীদের (ও ও এ লেভেল) করোনা ভ্যাকসিন প্রদান করার জন্য উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পর্যায়ে জেলা সদর হাসপাতালে প্রত্যেকটিতে একটি করে বুথ এবং ঢাকা জেলার জন্য রাজধানীর মহাখালী ডিএনসিসি করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক বুথ নির্দিষ্ট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র ব্যবহার করে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা দিতে হবে। তবে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদপত্র না থাকলে তালিকা প্রস্তুত করে ভ্যাকসিন কার্ডের মাধ্যমে টিকা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে রেজিস্ট্রেশন ছাড়া টিকা গ্রহণ করলে ভ্যাকসিন সার্টিফিকেট পাবেন না।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন