রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে চায় মেক্সিকো

Paris
Update : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২

এফএনএস : মেক্সিকোর ব্যবসায়ী নেতারা বাংলাদেশ থেকে আইসিটি পণ্য, পোশাক, আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাবার এবং ডেকোরেটিভ লাইট আমদানিতে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। মেক্সিকোর তৃতীয় বৃহত্তম মহানগরী গুয়াদালাহারার শহরের ব্যবসায়ী নেতারা বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ও মেক্সিকো: সম্ভাবনা ও সুযোগ’ শীর্ষক ওয়েবিনারে এ আগ্রহ প্রকাশ করেন। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রান্সিসকো পেনা মানজারেজ নামে একজন স্থানীয় বিশিষ্টজনের সহায়তায় এই ওয়েবিনারের আয়োজন করা হয়।

ওয়েবিনার চলাকালীন রাষ্ট্রদূত আবিদা ইসলাম বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের উপর একটি উপস্থাপনা তুলে ধরেন, যেখানে তৈরি পোশাক শিল্প, ওষুধ শিল্প, স্বাস্থ্য ও চিকিৎসা সরঞ্জাম, আইটি পণ্য, পাটজাত পণ্য, চামড়া ও পাদুকা, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স বা বৈদ্যুতিক সরঞ্জামাদি, প্রক্রিয়াজাত কৃষিভিত্তিক খাদ্য, অটোমোবাইল, সিরামিক, প্লাস্টিক এবং জাহাজ নির্মাণ শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশের রপ্তানির সম্ভাবনা অংশগ্রহণকারী ব্যবসায়ী নেতাদের নিকট তুলে ধরেন। রাষ্ট্রদূত লাভজনক বিনিয়োগ প্রণোদনাসহ সরকারের বিনিয়োগ-বান্ধব নীতিগুলিও বিশদভাবে তাদের নিকট তুলে ধরেন।

গুয়াদালাহারার স্থানীয় ব্যবসায়িক চেম্বার সদস্যসহ বিভিন্ন সেক্টর যেমন- নির্মাণ, আবাসন, প্রসাধনী, লবণ উৎপাদন ও বিতরণ, ডেকোরেটিভ লাইট, প্রক্রিয়াজাত খাবার ইত্যাদি সেক্টর থেকে ৩২ জনেরও অধিক ব্যবসায়ী প্রতিনিধি ওই ওয়েবিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে তাদের গভীর আগ্রহের কথা ব্যক্ত করেন।


আরোও অন্যান্য খবর
Paris