সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

কার প্রেমে মত্ত হলেন জয়া?

Paris
Update : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২

এফএনএস : ভিনসেন্ট ভ্যানগগ। এক অসামান্য চিত্রশিল্পীর নাম, যার প্রেমে পৃথিবীর সব আঁকিয়ে। বাংলাদেশের গীতিকবি শিবলী ভ্যানগগকে বলেছেন ‘চিরদুখী’। লিখেছিলেন, প্যারিসের কনসার্টে যতবার মোৎসার্ট কিংবা বিতোভেন শুনেছি, ততবারই কেন যেন চিরদুখী পাগল ভ্যানগগকে মনে পড়েছে…সেই ভ্যানগগেই মজেছেন অভিনেত্রী জয়া আহসান। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন জয়া। ভ্যানগগের আলোয় ও তাঁর সৃষ্টিতে ভরে রইলেন অভিনেত্রী। সোশ্যাল হ্যান্ডেলে বেশ কিছু ভিডিও ও ছবি পোস্ট করে লিখেছেন, ‘লন্ডনে দিনটা কেমন ভ্যানগগে মুড়ে রইল।

আলোর বিচ্ছুরণে চারপাশে ফুটে উঠল তার জীবন, তার শিল্প, তার ব্যথার গল্প, তার তীব্র আবেগমাখা রং। বিষণ্ণ আলোয় মনটা ভরে গেল।’ ভ্যানগগের প্রেমে মত্ত জয়ার নতুন বছরে নতুন পরিচয় যুক্ত হয়েছে। বলা যায় ২০২২ শুরু করেছেন জয়া একেবারে কিক-স্টার্ট পদ্ধতিতে! জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন জয়া। ২০২২ সালের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি থেকেই দায়িত্ব পালন করছেন দেবীখ্যাত অভিনেত্রী। আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পেয়েছেন জয়া।

জয়া বলছেন, ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দ হচ্ছে, অন্যদিকে সম্মানিত বোধ করছি। সুন্দর পৃথিবীকে রক্ষা করার বিষয়ে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা ২০৩০ সালের মধ্যই অর্জন করতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমি কাজের মধ্য দিয়ে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করব। আমরা সবাই মিলে বাংলাদেশসহ বিশ্বকে আরো সুন্দর ও সহনশীল হিসেবে গড়ে তুলতে চেষ্টা করব। এই পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তোলা আমাদের সবার অঙ্গীকার। সেই অঙ্গীকার রক্ষা করতে হলে আমাদের সবাইকে যার যার দায়িত্ব পালন করতেই হবে।’


আরোও অন্যান্য খবর
Paris