রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

পুঠিয়ায় স্ত্রী-শিশু কন্যাকে হত্যাকারী ঘাতক ফিরোজ গ্রেপ্তার হলেন ঢাকায়

Paris
Update : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার পর ঢাকায় পালিয়েছেন ফিরোজ মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার ভোরে সাড়ে ৫টার দিকে ঢাকার গাবতলীর উৎসব সিনেমা হল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফিরোজ মণ্ডল পুঠিয়া উপজেলার গোপালহাটি ফকিরপাড়া এলাকার লতিফ মণ্ডলের ছেলে। হত্যাকাণ্ডের শিকার তার স্ত্রী পলি বেগম (২৩) ও পাঁচ মাসের শিশুকন্যা সুমাইয়া খাতুন। পুলিশ বলছে, নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন ফিরোজ। পরে লাশ ফেলে রাতেই ঢাকার উদ্দেশে পাড়ি দেন।

গত সোমবার দিবাগত রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ফিরোজ মণ্ডল নৈশকোচ ধরে ঢাকার উদ্দেশে পাড়ি দেন। নৈশকোচটি শনাক্ত করে তাকে আটকের চেষ্টা শুরু হয়। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার গাবতলীর উৎসব সিনেমা হল এলাকা থেকে ডিএমপির দারুসসালাম থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, ফিরোজ মণ্ডল একসময় রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী এনপি এলিগেন্স পরিবহনের সুপারভাইজার ছিলেন। দুর্ঘটনায় এক পা হারান তিনি। এরপর ইজিবাইক চালিয়ে সংসারের হাল ধরেন। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন এ নিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন ফিরোজ। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন খালেদুর রহমান।


আরোও অন্যান্য খবর
Paris