২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাবিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২২, ৯:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রাবিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবারে (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা দাবি জানান, “রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই সুযোগ চাই” “বঙ্গবন্ধুর বাংলায় সেকেন্ড টাইম চালু চাই” “সিলেকশন সিস্টেম বাতিল চাই, “সুন্দর একটা জীবন চাই”, “দেশের বোঝা না করে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চাই” মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাবিতে ২০১৭ সালে সেকেন্ড টাইম চালু ছিলো কিন্তু এখন নেই।

শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি থাকা সত্বেও সিলেকশন নিয়মের কারণে ভর্তি পরীক্ষা দিতে পারিনা। সিলেকশন সিস্টেমের কারণে অনেক সত্যিকারের মেধাবী প্রথমেই বাদ পড়ে যায়। আমরা চাই আবার সেকেন্ড টাইম চালু হোক। মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, আমি তোমাদের দাবিগুলো শুনেছি। বিশ্ববিদ্যালয়ের যখন ভর্তি-পরীক্ষা কমিটি হয় তখন তোমাদের দাবিগুলো তাদেরকে জানাবো। তাঁরা পর্যালোচনা করে সবার জন্য যে সিদ্ধান্ত ভালো হয়, সেই সিদ্ধান্তই নিবেন বলে তিনি সাধারণ শিক্ষার্থীদের জানান। এসময় মানববন্ধনে অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন