সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

পরীমনির সঙ্গে প্রেম বিয়ে নিয়ে মুখ খুললেন রাজ

Paris
Update : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

এফএনএস : তাড়াতাড়ি বলেন নাচানাচি করছি ফোন ধরেই ওপার থেকেই বলে উঠলেন অভিনেতা শরীফুল রাজ। মা হতে যাচ্ছেন পরীমনি, এ খবর সোমবার দুপুর থেকেই আলোচনায়। সেই সঙ্গে আলোচনায় এসেছে পরীমনির বিয়ে করা-না করা প্রসঙ্গ। পরীমনি জানিয়েছেন সন্তানের বাবা হচ্ছেন অভিনেতা শরীফুল রাজ। শরীফুল রাজ ‘ন ডরাই’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচিত হন। অবশ্য এর আগেই বেশ কয়েকটি টেলিভিশন নাটক করেই আলোচনায় আসেন এই অভিনেতা।

অনেকেই মেধাবী হিসেবে বিবেচনা করেন রাজকে। তবে তারও আগে ‘আইসক্রিম’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। জানা গেছে, এই শরীফুল রাজের সঙ্গেই পরীমনির বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে শরীফুল রাজ বলেন, ‘আমরা গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেছি। বিষয়টি একেবারে আমরা চেপে গিয়েছিলাম। এখন তো আর চেপে গিয়ে লাভ নেই। আমি বাবা হচ্ছি, আনন্দে আত্মহারা আমি। এই সময় তো সব কিছু বলতেই পারি।’ কিভাবে প্রণয় থেকে পরিণয়? শরীফুল রাজ এ প্রসঙ্গে বলেন, ‘আসলে গিয়াস উদ্দিন সেলিমের শুটিং সেটে আমাদের আলাপ গাঢ় হয়।

ধীরে ধীরে একটা ভালো লাগা তৈরি হয়, সেই ভালো লাগা হয়তো ভালোবাসায় পরিণত হয়, এর পরেই আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই।’ বিয়ে করলেন, অনুষ্ঠান করলেন না? ‘হ্যাঁ আসলেই। তবে অনুষ্ঠান যে করব না তা নয়। আমরা খুব বড় করে বিয়ের অনুষ্ঠান করব, সকলকেই দাওয়াত করব।’ এখন পরিকল্পনা? সোমবার সন্ধ্যার আগ মুহূর্তে জানতে চাওয়া হয়েছিল শরীফুল রাজের কাছে। তিনি বলেন, ‘দেখেন, এই মুহূর্ত থেকে আমরা আসলে বা-মামা হওয়ার প্রস্তুতি নিচ্ছি। ও (পরীমনি) দেড় বছর নতুন কোনো কাজ করবে না।

আর আমিও কাজ কমিয়ে দেব। কারণ এখন ওর টেক কেয়ার করতে হবে।’ চলচ্চিত্রাঙ্গনে আসার আগে শরিফুল রাজ র‌্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। এছাড়া, বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। ২০১৬ সালে শরিফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আইসক্রিম। চলচ্চিত্রটিতে তিনি নাজিফা তুশির বিপরীতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির মাধ্যমে মিনার রহমান নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন। ২০১৯ সালে শরিফুল রাজ অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ‘ন ডরাই’ মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটিতে তিনি সুনেরাহ বিনতে কামালের বিপরীতে অভিনয় করেছিলেন। এ ছাড়াও পরান ও হাওয়া শিরোনামের চলচ্চিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ।


আরোও অন্যান্য খবর
Paris