সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

বাগমারায় জামানত হারাতে পারেন ১১ চেয়ারম্যান প্রার্থী

Paris
Update : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় জামানত হারাতে পারেন ১১ জন চেয়ারম্যান প্রার্থী। ৫ জানুয়ারি হয়ে গেল পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়েছেন বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী ১১ জন প্রার্থী। এরমধ্যে হামিরকুৎসা ইউনিয়নে সানোয়ারা খাতুন। গনিপুর ইউনিয়নে হারুন-অর-রশিদ এবং আফসার সরদার। বড়-বিহানালী ইউনিয়নে আবু বাক্কার সিদ্দিক, মোশারফ হোসেন এবং হাসিনা ইসলাম। গোয়ালকান্দি ইউনিয়নে আব্দুল লতিফ এবং জিতেন্দ্রনাথ। ঝিকরা ইউনিয়নে শাহাদত হোসেন এবং আশরাফুল ইসলাম। নরদাশ ইউনিয়নে নূর আলম।

এদিকে হামিরকুৎসা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সানোয়ারা খাতুন পেয়েছেন মাত্র ৫৮২ভোট। হামিরকুৎসায় নৌকার প্রতিদ্বন্দ্বী ছিল ৪জন প্রার্থী। হামিরকুৎসা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪১। এরমধ্যে ভোট পড়েছে ১২ হাজার ৬০৫টি। বাতিল হয়েছে ৩৬৬টি ভোট।

অন্যদিকে গনিপুর ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ ঘোড়া প্রতিকে পেয়েছেন ৪৩ ভোট এবং লাঙল প্রতিকে আফসার সরদার পেয়েছেন ১৫৩ ভোট। গনিপুর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ৪ জন প্রার্থী। গনিপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৭৫৮। এরমধ্যে ভোট পড়েছে ২৪ হাজার ৪৭৩টি। বাতিল হয়েছে ২৬১টি ভোট।

বড়-বিহানালী ইউনিয়নে ৫জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন এর মধ্যে সর্বনিম্ন ভোট পেয়েছেন আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আবু বাক্কার সিদ্দিক ১১, মটর সাইকেল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ৩৫ এবং চশমা প্রতিকের আরেক স্বতন্ত্র প্রার্থী হাসিনা ইসলাম ১২। বড়-বিহানালী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৩৩০টি। ভোট পড়েছে ৮ হাজার ২৯৯টি। বাতিল হয়েছে ১৩১টি ভোট।

গোয়ালকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেন ৪জন প্রার্থী। এরমধ্যে চশমা প্রতিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ পেয়েছেন ১১২ ভোট এবং ওয়াকার্স পাটির চেয়ারম্যান প্রার্থী হাতুড়ি প্রতিকে পেয়েছেন ৪১ ভোট। ওই ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৯৪৪টি। ভোট পড়েছে ১৫ হাজার ৯৬৫ ভোট। নষ্ট হয়েছে ২৮১ ভোট।

ঝিকরা ইউনিয়নে ৫ জন প্রার্থী চেযারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে ঘোড়া প্রতিকে স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন পেয়েছেন ১৩৬ ভোট এবং মটর সাইকেল প্রতিকে আরেক স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম পেয়েছেন ৭৬৯ ভোট। ওই ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৪টি। ভোট পড়েছে ১৩ হাজার ৮৮১ টি আর বাতিল হয়েছে ২১০টি ভোট। অন্যদিকে নরদাশ ইউনিয়নে ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নূর আলম পেয়েছেন মাত্র ৭৪ ভোট। নরদাশ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬ হাজার ৬২৮টি। ভোট পড়েছে ১৩ হাজার ৪৩৪টি আর বাতিল হয়েছে ২২৬ ভোট।

সর্বনিম্ন ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানাগেছে। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একযোগে বাগমারার ১৬ টি ইউনিয়ন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত নৌকা ৫টি, আওয়ামী লীগের বিদ্রোহী ৬ টি এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী ৫ টি ইউনিয়নে জয়লাভ করে। উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, উপজেলার ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বীতা করেছেন তাদের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন ১১জন প্রার্থী। নিয়ম অনুযায়ী যে ভোট পাওয়ার কথা তারা সেই ভোট পাননি। সে কারণে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।


আরোও অন্যান্য খবর
Paris