২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাবিতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২, ৬:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রাবিতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে দুইদিন ব্যাপী বিজ্ঞান উৎসব। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে মাধ্যমে এ তথ্য জানান রাবি সায়েন্স ক্লাবের সভাপতি ইসতেহার আলী।

এতে প্রথম দিনে থাকবে সায়েন্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং কন্টেস্ট, প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, সায়েন্টিফিক পেইন্টিং। এছাড়া দ্বিতীয় দিনে থাকছে প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, বঙ্গবন্ধু সায়েন্স এন্ড স্পেস থট স্পিচ, রুবিক্সস কিউব কম্পিটিশন, সায়েন্স টক ও থ্রি এমটি প্রেজেন্টেশন। অনুষ্ঠানটি ১৫ জানুয়ারি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ড. এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ইঞ্জিনিয়ারিং গ্যালারিতে উদ্বোধন করা হবে। এসময় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে থাকবেন আইসিডিডিআরবির এমিরিটাস সায়েন্টিস্ট ড. ফেরদৌসী কাদরী এবং স্পিকার হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড সালেহ হাসান নকিব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনীর চৌধুরী, আমানা গ্রুপের চেয়ারম্যান ড. ফজলুল করিম, বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট অব কেমিক্যাল এর মহাপরিচালক মালা খান এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক চৌধুরী মো জাকারিয়া।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতয় থাকছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। কনটেস্ট কোলাবোরেশানে থাকবে সিএসই ডিপার্টমেন্ট। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে যমুনা নিউজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, জাগো এফএম, জাগো নিউজ ২৪। এছাড়া পাবলিকেশন পার্টনার হিসেবে ইউপিএল, এডুকেশন পার্টনার হিসেবে নিউ মুন গ্লোবাল, লজিস্টিক পার্টনার হিসেবে সাইমুম ও আইটি পার্টনার হিসেবে থাকবে র‌্যাম আইটি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন