সর্বশেষ সংবাদ
শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান মোদির বাসভবনের সামনে বিক্ষোভ থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক বরেন্দ্র অঞ্চলকে স্মার্ট কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান চরবাসীর জন্য ভাসমান ব্রিজ ও সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে : এমপি মিলন ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মোহনপুরে পান প্রতীক সংবলিত সীমানা পিলারের উদ্বোধন

ইবির সেই সহকারী প্রক্টরকে অব্যাহতি

Paris
Update : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

এফএনএস : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক আলতাফ হোসেনকে ‘মাথা ফাটিয়ে খুন’- করার হুমকি দেয়ার ঘটনায় সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ পদ থেকে অব্যাহতি দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থাপনা বিভাগের ঐ শিক্ষককে এ পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

জানা যায়, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে ‘মাথা ফাটিয়ে খুন’- করার হুমকি দেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামান। পরে ভুক্তভোগী শিক্ষক ওইদিন বিকেলে ইবি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টরকে তিনি এ ব্যাপারে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পূর্বশত্রুতার জেরে আবাসিক এলাকা মেঘনা ভবনের পেছনে সহকারী অধ্যাপক আলতাফ হোসেনেকে লাঠি হাতে মারতে তেড়ে যান অভিযুক্ত সহকারী প্রক্টর নাসিমুজ্জামান। এ সময় আলতাফকে অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগও ওঠে। আশেপাশের কোয়ার্টারে অবস্থানরত অন্য শিক্ষকরা সহকারী প্রক্টর নাসিমুজ্জামানকে থামান।

ঘটনার পরই তিনি ইবি থানায় সাধারণ ডায়েরি করেন। এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে অভিযুক্তকে সহকারী প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়ার দাবি জানান। এ ছাড়া মেঘনা ভবনের আবাসিক অন্য শিক্ষকরা তার আবাসিকত্ব স্থায়ীভাবে বাতিল এবং উপযুক্ত শাস্তির দাবি জানান।


আরোও অন্যান্য খবর
Paris