সোমবার

১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে ৫ দিন বিনামূল্যে চিকিৎসাসেবা ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে : মিনু প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার : মিলন সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা করলেন আরএমপি কমিশনার মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয়

পিকনিকের ফাঁদে জমি রেজিষ্ট্রি

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর অধিকাংশ দলিল লেখক গেছেন পিকনিকে। সেই সুযোগে লম্বা ছুটি নিয়েছেন সাব-রেজিষ্ট্রার। এর ফলে বন্ধ হয়ে গেছে জমি রেজিষ্ট্রি। এখন জরুরি প্রয়োজনেও কেউ জমি কেনা-বেচা করতে পারছেন না। সরকরও রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী সদর দলিল লেখক সমিতির সদস্য প্রায় ১৫০ জন। এরমধ্যে সমিতির আয়োজনে প্রায় ১০০ জন গত বুধবার বার্ষিক আনন্দ ভ্রমনে গেছেন। তারা রাঙামাটি হয়ে কক্সবাজারে ভ্রমন শেষে ১১ জানুয়ারি তাদের ফেরার কথা রয়েছে। কিন্ত সাব-রেজিষ্ট্রারও ছুটিতে যাওয়ায় রেজিষ্ট্রি হচ্ছেনা।

গত রোববার সকালে নিজের সেরেস্তায় বসে কাজ করছিলেন দলিল লেখক তাইজুল ইসলাম। তিনি জানান, প্রায় ৫০জন দলিল লেখক আনন্দ ভ্রমণে যাননি। তারা নিজ নিজ সেরেস্তায় কাজ করছেন। কিন্তু সাব-রেজিস্ট্রার ছুটিতে থাকায় দলিল রেজিস্ট্রি হচ্ছে না। এতে মানুষের দুর্ভোগ হচ্ছে সরকারও প্রতিদিন রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। আরেক দলিল লেখক রাকিবুল হাসান সুমনও তার সেরেস্তায় কাজ করছিলেন তিনি জানান, সপ্তাহের রবি, সােম, মঙ্গল ও বুধবার জমির রেজিস্ট্রি হয়। কিন্তু সাব-রেজিস্ট্রার না থাকার কারণে রেজিস্ট্রি হচ্ছে না। আগামী মঙ্গলবার দলিল লেখকরা আনন্দ ভ্রমণ থেকে ফিরতে পারেন। তারপর আবার রেজিস্ট্রির কাজ শুরু হতে পারে।

সকালে সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দেখা যায়, অনেকেই এসেছেন সেবা নিতে। কিন্তু সাব-রেজিস্ট্রার নাজির আহম্মেদ রিপন নেই। তিনি না থাকায় তার পেশকার সাফিরন নেসাও আসেননি। পুঠিয়া থেকে যাওয়া মাহির উদ্দিন নামের এক বৃদ্ধ বসেছিলেন অফিসের পিয়নের কাছে মহির জানালেন, তিনি সাব-রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে এই শীতের সকালে গ্রাম থেকে এসেছেন। তাও দেখা পেলেন না। সাব-রেজিস্ট্রার দপ্তরের কর্মচারীরা জানালেন, দলিল লেখকরা নেই বলে সাব-রেজিস্ট্রার ছুটি নিয়েছেন আগামী বুধবার তিনি দপ্তরে ফিরতে পারেন। সাব-রেজিস্ট্রার কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা রেজিস্ট্রার রবিউল ইসলামের দপ্তর।

সেখানে গিয়ে তাকেও পাওয়া যায়নি তার আসার ব্যাপারে দুই কর্মচারী দুই রকম তথ্য দিয়েছেন একজন জানিয়েছেন, জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম ঢাকায় আছেন। আগামী বুধবারের আগে তিনি ফিরবেন না। অন্য আরেক কর্মচারী দাবি করেন, জেলা রেজিস্ট্রার রাজশাহীতেই আছেন। করােনার। বুস্টার ডােজ টিকা গ্রহণ করতে যাওয়ার কারণে অফিসে আসেননি এ বিষয়ে কথা বলার জন্য জেলা রেজিস্ট্রার রবিউল ইসলাম ও সদর সাব-রেজিস্ট্রার নাজির আহম্মেদ রিপনকে একাধিকবার ফোন করা হলেও তারা ধরেননি তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris