সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ঠোঙা তৈরি করে ২০ পয়সা পেত সঞ্জয় দত্ত

Paris
Update : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২

এফএনএস : বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত বেআইনি অস্ত্র রাখার অভিযোগে কারাগারে ঠাঁই পেয়েছিলেন। জেলে থাকার সময় তিনি কাগজের ঠোঙা তৈরির কাজ করতেন। সম্প্রতি এক টিভি শো’তে নিজেই এই ঘটনা জানান বলিউডের ‘সঞ্জু বাবা’ খ্যাত এই অভিনেতা। ১৯৯৩ সালের এক মামলায় বেআইনিভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ উঠে সঞ্জয়ের বিরুদ্ধে। ২০০৭ সালে মুম্বাইয়ের টাডা আদালত সেই অপরাধে তাকে কারাদণ্ডাদেশ দেন।

পরে সুপ্রিম কোর্ট সেই রায়ই বহাল রাখায় ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পুণের ইয়েরওয়াড়া জেলে থাকতে হয়েছে সঞ্জয়ের। বিলাসবহুল জীবন ছেড়ে এই অভিনেতা গিয়ে ওঠেন জেলখানার কুঠুরিতে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বন্দি জীবনেই সঞ্জয়কে কাগজের ঠোঙা তৈরির নির্দেশ দেন জেল কর্তৃপক্ষ। ঠোঙাপ্রতি মিলতো ২০ পয়সা। প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০টি ঠোঙা তৈরি করতেন তিনি।

সঞ্জয় জানান, প্রায় সাড়ে তিন বছরের জেল-জীবনে ঠোঙা তৈরি করেই তিনি রোজগার করেছিলেন প্রায় ৫০০ রুপি। ২০১৬ সালে জেল থেকে ছাড়া পেয়ে সেই টাকা স্ত্রী মান্যতার হাতে তুলে দেন তিনি। সঞ্জয় বলেন, পণ করেছিলাম জেলের কঠিন দিনগুলো ইতিবাচক মন নিয়ে কাটাবো। ওই ৫০০ রুপির মূল্য আমার কাছে পাঁচ হাজার কোটি রুপির সমান!


আরোও অন্যান্য খবর
Paris