সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

রূপের দ্যুতি ছড়াচ্ছেন শাহরুখ কন্যা

Paris
Update : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২

এফএনএস : বলিউড সুপারস্টার শাহরুখ খানের মেয়ে সুহানা। শোবিজে পা না রাখলেও তারকা সন্তান হওয়ায় নানা কারণেই আলোচনায় থাকেন তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ সক্রিয় সুহানা। এরইমধ্যে তার অনেক ভক্তও জুটেছে। ভাই আরিয়ান খানের মাদক কাণ্ডের পর কিছুদিন বিরতিতে থাকলেও আবারো নিয়মিত তার ছবি পোস্ট শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন সুহানা। ছবিতে তার রূপের দ্যুতি নেটিজেনদের মন কেড়েছে। ছবিতে দেখা যায়, সাদা সোফার ওপর আধা শোয়া অবস্থায় শাহরুখ কন্যা। তার পরনে সাটিন স্লিপ ড্রেস।

ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। ছবির ক্যাপশনে তিনি ইংরেজিতে লিখেছেন, ‘অপেক্ষা করো, তোমার জন্য পোজ দিচ্ছি।’ তার এই ছবিতে মন্তব্য করেছেন সুহানার বন্ধু অভিনেত্রী অনন্যা পান্ডে, শানায়া কাপুরসহ অনেকে। মেয়ের অভিনয়ের প্রতি আগ্রহের কথা অনেক আগেই জানিয়েছেন শাহরুখ। তবে সঙ্গে এও বলেছেন, ‘আগে লেখাপড়া তারপর অভিনয়ে আসবেন সুহানা।’ যদিও এরইমধ্যে মঞ্চ নাটকে অভিনয় করেছেন শাহরুখ কন্যা। ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের প্রচ্ছদেও তাকে দেখা গেছে। জয়া আখতাদের একটি সিনেমার মাধ্যমে সুহানা বলিউডে পা রাখবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris