২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিএনপি গণতন্ত্র হত্যাকারী হিসেবে চিহ্নিত: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২, ৮:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বিএনপি গণতন্ত্র হত্যাকারী হিসেবে চিহ্নিত: তথ্যমন্ত্রী
বিজ্ঞাপন

এফএনএস : বিএনপি হচ্ছে গণতন্ত্র হত্যাকারী হিসেবে চিহ্নিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, জিয়াউর রহমান বন্দুকের নল উঁচিয়ে মানুষের লাশের ওপর দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। মানুষের লাশের ওপর দিয়ে ক্ষমতায় টিকে ছিলেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল।

কারণ তারা ভোটকেন্দ্রে আগুন জ¦ালিয়েছিল, পাঁচশ’ ভোটকেন্দ্র জ¦ালিয়ে দিয়েছিল। পাঁচশ’ ভোটকেন্দ্র জ¦ালানোর সঙ্গে সঙ্গে কোমলমতি শিশুদের বিনামূল্যে বই বিতরণের জন্য যে বই সংরক্ষিত ছিল তা জ¦ালিয়ে দিয়েছিল। আসলে ওইদিন তারা গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল, যাতে নির্বাচন না হয়। নির্বাচন না হওয়ার মাধ্যমে দেশে একটি গণতন্ত্রহীন পরিবেশ সৃষ্টি হয় বা অন্য কিছু ঘটে। সেই চেষ্টা করেছিল বিএনপি, কিন্তু তারা সফল হয়নি।

খালেদা জিয়ার কিছু হলে সরকারের সবাইকে হত্যার আসামি করে বিচার করা হবে বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া বিএনপি ও তার পরিবারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের যদি হানি হয় তাহলে বিএনপি নেতারাই আসামি হবেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে না, বিষয়টি সরকার কীভাবে দেখছে?

এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, রাষ্ট্রপতির সংলাপের জন্য বিএনপিকে যে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে সেটা তারা গ্রহণ করেছে। চিঠিটি তারা গ্রহণ করেছেন সেটি ভালো দিক। আমি আশা করবো বিএনপি সংলাপে অংশ নেবে। সংলাপে অংশগ্রহণ করে তাদের যে আপত্তি কিংবা সংলাপ প্রক্রিয়া নিয়ে তাদের যে প্রশ্ন সেগুলো সেখানে বলে আসতে পারেন। তাহলেই সেটি একটি গণতান্ত্রিক দলের আচরণ হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন