২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

১৫ হাজার প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ৩০০ কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২, ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
১৫ হাজার প্রাথমিক বিদ্যালয় সংস্কারে ৩০০ কোটি টাকা বরাদ্দ
বিজ্ঞাপন

এফএনএস : স্বল্প পরিসরে মেরামতের জন্য দেশের ১৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থের মধ্যে প্রতিটি স্কুল দুই লাখ করে টাকা পাবে। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেছে, এই বরাদ্দের টাকা যাতে কোনোভাবে ভিন্ন খাতে খরচ না হয় সেদিকে নজর রাখা হবে এবং পুরো অর্থ বাবদ খরচের সব ভাউচার রাখতে হবে। প্রাথমিকভাবে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত টাকা ব্যয়ের বিবরণী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক বরাবর পাঠাতে হবে।

এই কাজটি সম্পন্ন করবেন মাঠ-পর্যায়ের কর্মকর্তারা। বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পুরো বিষয়টি তদারকি করবেন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। পিইডিপি-৪-এর উপ-পরিচালক এইচ এম আবুল বাশার বলেন, বরাদ্দকৃত অর্থ কোনো অবস্থায়ই অন্য কাজে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত টাকাও উত্তোলন করা যাবে না। অডিট কার্যক্রমের জন্য মেরামতের সব খরচের ভাউচার সংরক্ষণ করতে হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন