আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
প্রেস বিজ্ঞপ্তি : দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যাহত রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজশাহী অঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সাবেক গভর্নর জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ প্রত্যয় ব্যক্ত করা হয়। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করা হয়। এরপর রাজশাহী প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেনÑ ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান আ ম স আরেফিন সিদ্দিক। জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় এ সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেনÑ রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য ও স্মৃতি পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাশিয়ার লমনোভস্কি স্টেট ইউনিভার্সিটির প্রাক্তন কৃতি শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেনÑ শহীদ লেফটেনেন্ট সেলিম মঞ্চ রাজশাহীর সভাপতি প্রকৌশলী শামসুল আলম, স্মৃতি পরিষদের সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না প্রমূখ।
