২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৫নং ওয়ার্ডে সিটি সেবা বৃদ্ধির লক্ষে সেবা পক্ষ উদ্বোধন

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১, ১:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৫নং ওয়ার্ডে সিটি সেবা বৃদ্ধির লক্ষে সেবা পক্ষ উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রাজশাহী সিটি কর্পোরেশন এর ৫নং ওয়ার্ডে ৫নং ওয়ার্ডের সিটি সেবা সমূহ বৃদ্ধি ও সাধারণের মধ্যে অবহিত করণ এর উদ্বুদ্ধ করণের রক্ষে ১ জানুয়ারী/২১ হতে ১৮ জানুয়ারী/২১ সেবা পক্ষের র‌্যালি উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

এ সময় উপস্থিত ছিলেন রাসিক সংরক্ষিত কাউন্সিলর (জোন-২) মোসাঃ আয়েশা খাতুন নাদিরা, দিগন্ত প্রসারী সংঘ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, সোনালী ব্যাংক রাজশাহী অবঃ এজিএম মনোয়ার হোসেন সেলিম, প্রভাষক আইয়ুব আলী, ৫নং ওয়ার্ড ওয়ার্কাস পার্টি সভাপতি গোলাম রসুল সহ স্থানীয় সুধীজন এবং ওয়ার্ডেে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের সাধারণ জনরা। সেবা পক্ষের সেবা সমূহ- নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, রাস্তা আলোকায়ন ব্যাবস্থাপনা ইত্যাদি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন