২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শিল্পকলা একাডেমির ডিজির দুর্নীতির প্রমাণ মিলেছে

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২, ৭:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
শিল্পকলা একাডেমির ডিজির দুর্নীতির প্রমাণ মিলেছে
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মো. লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষ নেওয়া, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ভুয়া বিল ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতসহ বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। এ কারণে তার বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার মোজাম্মেল হক খান এ তথ্য জানান।

তিনি বলেন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক মো. লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে অনুসন্ধানের জন্য টিম গঠন করেছে দুদক। দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে টিম গঠন করা হয়েছে এবং পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী টিমকে দুদক বিধিমালা-২০০৭ মোতাবেক অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন