২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নগরীতে ২ প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১, ১:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
নগরীতে ২ প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা জরিমানা
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি গত ৪ জানুয়ারি জেলা প্রশাসন, রাজশাহী এবং বিএসটিআই, রাজশাহী’র যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ এর আওতায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে কাপড়ের দোকানে অবৈধভাবে গজ ও কাঠি ব্যবহারের দায়ে মেসার্স নবীন ক্লথ স্টোর, হড়গ্রাম, কোর্ট স্টেশন বাজার এবং নিউ ম্যাচিং সেন্টার, নিউ মার্কেট এর দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার শারমিন আক্তার এবং সহযোগিতা করেন বিএসটিআই রাজশাহীর উৎপল কুমার, পরিদর্শক (মেট)। এছাড়াও একই দিনে বিএসটিআই, রাজশাহী’র উদ্যোগে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স টীমের অভিযানের মাধ্যমে মেসার্স আতাউর রহমান, মেসার্স বন্ধু ডিস্ট্রিবিউর ও মেসার্স সুভাস সাহা ইত্যাদি এলপি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহের গ্যাস সিলিন্ডারের ওজন পরীক্ষা করে সঠিক পাওয়া গেছে। এছাড়াও বিসিক এলাকার মেসার্স বেঙ্গল বেকারীর উৎপাদিত পাউরুটি ও বিস্কুট পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ ও ওজন পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক পাওয়া গেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন