১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় প্রচারণা শেষ, কাল ভোট

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২, ৯:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় প্রচারণা শেষ, কাল ভোট
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : আগামীকাল বুধবার রাজশাহীর বাগমারায় অনুষ্ঠিত হবে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রতিক বরাদ্দের পর থেকে প্রার্থীরা শুরু করেন প্রচার-প্রচারণা। বাগমারা উপজেলার ১৬ ইউনিয়নে চেয়ারম্যান সহ সাধারণ ও সংরক্ষিত সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭৪৫ জন।

আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ও অন্যান্য দলের সর্বমোট ৫৪ জন চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। সেই সাথে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৩ জন এবং সাধারণ সদস্য পদে নির্বাচন করছেন ৫২৮ জন। এরই মধ্যে যোগীপাড়া ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় একটি ওয়ার্ডে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রতিক বরাদ্দের পর নির্বাচনী এলাকা জুড়ে প্রার্থী সহ ভোটারদের মাঝে দেখা গেছে নির্বাচনী আমেজ। মিটিং, মিছিল, পথসভা, মাইকিং আর ব্যানার-পোস্টারে চলে নির্বাচনী প্রচারণা। শান্তিপূর্ণ প্রচারণার মধ্যেই চলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনা। এদিকে নির্বাচন ঘিরে আইন শৃংখলা বাহিনী সহ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকল প্রার্থী যেন তাদের প্রচার-প্রচারণা চালাতে পারে এবং আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিদের্শনা প্রদান করা হয়েছিল।

এদিকে উপজেলার ১৬টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৬ জন নৌকার চেয়ারম্যান প্রার্থী ছাড়াও বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ১৩৭ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ১৬টি ইউনিয়নে ১৫৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন