সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট

Paris
Update : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ এর দ্বিতীয় আসর বর্ণাঢ্য আয়োজনে আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ‘ফরমার ক্রিকেটার্স রাজশাহী‘র আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। টুর্নামেন্টে রাজশাহী জেলা ও মহানগরের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৯ সালে বর্ণিল আয়োজনে রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ আয়োজন হতে যাচ্ছে। গতবছর করোনা মহামামির কারণে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি।

রাসিক মেয়র বলেন, টুর্নামেন্টে রাজশাহী জেলার বিভিন্ন স্কুল অংশগ্রহণ করবে। ছেলেদের মাঠমুখী করার এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। আগামীতে এ সকল টুর্ণামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। তাঁদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যারা আগামী দিনে রাজশাহীর ক্রীড়াঙ্গণের নেতৃত্ব দিবে। ফরমার ক্রিকেটার্স রাজশাহীর এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। ক্রিড়াক্ষেত্রে অতীতের মতো আগামীতেও আমার সকল সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি করতে স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের বিকল্প নেই। তাই এবার দ্বিতীয়বারের মতো বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ আয়োজন করতে যাচ্ছি। শিগগিরই টুর্নামেন্টের তারিখ ঘোষণা করা হবে। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও সাবেক খেলোয়াড় শেখ মোঃ মামুন ডলার, সাইফুল্লাহ খান জেম, আসিফ ইকবাল, মোঃ আসাদুজ্জামান, জামিলুর রহমান সাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris