২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ সভায় বসছে চাঁদ দেখা কমিটি

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২২, ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
আজ সভায় বসছে চাঁদ দেখা কমিটি
বিজ্ঞাপন

এফএনএস : ১৪৪৩ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সোমবার সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন