শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের মিত্র দেশের তালিকা থেকে বাদ পড়তে পারে পাকিস্তান

Paris
Update : বুধবার, ৬ জানুয়ারি, ২০২১

এফএনএস : পাকিস্তানের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’র মর্যাদা বাতিল করার জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের হাউস অব রিপ্রেজেনটেটিভে বিল পেশ করা হয়েছে। শনিবার কংগ্রেসের ১১৭ তম অধিবেশনের প্রথম দিনেই রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি বিগস এ বিল পেশ করেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার এই পদটির ফলে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থায় প্রবেশাধিকার, প্রতিরক্ষা বিষয়ক গবেষণা এবং উন্নয়ন প্রকল্পগুলিতে অংশ নেওয়ার মতো বিভিন্ন সুবিধা পায়।

পেশ করা বিলে বিগস উল্লেখ করেছেন, ন্যাটো বহির্ভূত মিত্র দেশের তালিকা থেকে একবার বাদ পড়লে, পাকিস্তানকে অন্য কোনও তালিকার অন্তর্ভুক্ত করতে পারবেন না প্রেসিডেন্টও। তবে, হাক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসবাদী সংগঠনকে যদি তারা দেশের মাটি থেকে উচ্ছেদ করতে পারে এবং খোদ প্রেসিডেন্ট যদি দায়িত্ব নিয়ে তা নিশ্চিত করতে পারেন এবং সেই শংসাপত্র দাখিল করতে পারেন, সে ক্ষেত্রে তা নিয়ে ভাবনা-চিন্তা করা যেতে পারে।

পাকিস্তান হাক্কানি নেটওয়ার্কের কর্মীদের গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে অগ্রগতি দেখিয়েছে এমন বিষয়েও বিলে প্রেসিডেন্টের শংসাপত্রের জন্যও বলা হয়েছে। ২০০৪ সালে বুশ প্রশাসনের সময় পাকিস্তানকে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে মর্যাদা দেওয়া হয়। বর্তমানে, ১৭ জন নন-ন্যাটো মিত্র রয়েছে। ২০১৯ সালে রাষ্ট্রপতি সর্বশেষ ব্রাজিলকে এই পদবি প্রদান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওবামা প্রশাসনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে মনোনীত করেছিল।


আরোও অন্যান্য খবর
Paris