২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

গোদাগাড়ীতে প্রাথমিক ৭০টি শিখন কেন্দ্রর কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২২, ১২:০৮ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
গোদাগাড়ীতে প্রাথমিক ৭০টি শিখন কেন্দ্রর কার্যক্রম উদ্বোধন
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে প্রাক-প্রাথমিক হতে ৫ম শ্রেণি পর্যন্ত,৭০টি শিখন কেন্দ্রর পাঠ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার গোগ্রাম ইউনিয়নের মুরারীপুর শিখন কেন্দ্রের উদ্বোধন করেন ইএসডিও এসিসটেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাসবীর আহম্মদ খান। সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর“আউট অব স্কুল চিলড্রেন ইডুকেশন প্রোগ্রাম”এ প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গোদাগাড়ী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গোগ্রাম ইউনিয়ন,২নং ওয়ার্ড সদস্য বোরহান উদ্দীন,জেলা প্রোগ্রাম ম্যানেজার মহিদুল হাসান মানিক, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার গৌতম কুমার রায় প্রমুখ। উল্লেখ্য, সকল বিদ্যালয়গামী শিশুর একীভূত, সমতা ভিত্তিক ও মানম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উদ্বোধনের মাধ্যমে উপজেলার ২হাজার একশত শিক্ষার্থীর হাতে প্রথম শ্রেণীর বইসহ খাতা, পেনসিল, শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন