১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোদাগাড়ীতে নারী শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক!

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
গোদাগাড়ীতে নারী শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক!
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে সহকারী নারী শিক্ষককে পেটালেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দুপুর ১২দিকে উপজেলার ক্ষুদ্র শাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়। আহত নারী শিক্ষককে গোদাগাড়ী ৩১ শয্যা ভর্তি করা হয়েছে। ক্ষুদ্র শাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরম আলী সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক সাইদা ইসলামের কথা কাটি হয়।এক পর্যায়ে প্রধান শিক্ষক আকরম আলী নারী শিক্ষক বেধড়ক পেটাতে থাকে।এতে করে নারী সাইদা ইসলামের কান ও হাতসহ দেহের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হয়।

নারী শিক্ষক সাইদা ইসলাম অভিযোগ করেন, প্রত্যায়ন পত্রের জন্য শিক্ষার্থীর কাছ আদায় করছিল প্রধান শিক্ষক আকরম আলী। প্রধান শিক্ষকের টাকা নেওয়ার বিষয়টি প্রতিবাদ করলে নারী শিক্ষক সাইদা ইসলামকে পেটানো হয়। ২০১৮ সালে বিদ্যালয়ের আরেক নারী শিক্ষক পিটিয়েছিল প্রধান শিক্ষক আকরম আলী। উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) লাইলা তাসলিমা নাসরিন বলেন, নারী শিক্ষককে অভিযোগে প্রধান শিক্ষক আকরম আলীর বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন