১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

তানোরে চেয়ারম্যান পুত্রের হাতে ইউপি সদস্য লাঞ্ছিত!

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২২, ১১:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
তানোরে চেয়ারম্যান পুত্রের হাতে ইউপি সদস্য লাঞ্ছিত!
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরীর পুত্র মাসুদ রানা চৌধূরী ৫ নম্বর ওয়ার্ড সদস্য খাইরুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২ জানুয়ারী রোববার ইউপি৷ সদস্য খাইরুল ইসলাম বাদি হয়ে মাসুদ রানা চৗধুরীকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে এখবর ছড়িয়ে পড়লে ইউপি সদস্যদের চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে,তারা অভিযুক্ত রানা চৌধুরীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে বলেন তা না হলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন।

অভিযোগে প্রকাশ, কলমা ইউপির অনুকুলে কর্মসৃজন কর্মসুচির (৪০ দিনের কাজ) ১০০টি কার্ড এসেছে। কিন্ত্ত ৫ নম্বর ওয়ার্ড সদস্য খাইরুল ইমলামকে মাত্র দুটি কার্ড দেয়া হয়েছে।এদিকে ২ জানুয়ারী রোববার ইউপি সদস্য খাইরুল ইসলাম পরিষদে গেলে চেয়ারম্যান পুত্র রানা অতিরিক্ত ৪টি ফাঁকা কার্ডে তাকে স্বাক্ষর করতে বলেন। কিন্তু তিনি অতিরিক্ত কার্ডে স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করেন। এতে রানা চৌধুরী ক্ষিপ্ত হয়ে পরিষদ চত্ত্বরে প্রকাশ্যে খাইরুলকে মাটিতে ফেলে মারপিট শুরু করে। এসময় অন্যান্য সদস্যরা এসে বিধ্বস্ত খাইরুলকে উদ্ধার করেন। এসময় এসব বাড়াবাড়ি করলে খাইরুলকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য খাইরুল ইসলাম বলেন,অবৈধ কাজ না করায় চেয়ারম্যানের উপস্থিতিতে তার পুত্র রানা চৌধুরী তাকে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় মারপিট করে জখম করেছে তিনি এর বিচার চান। এ বিষয়ে মাসুদ রানা চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, শুধুমাত্র কথাকাটাকাটি হয়েছে। এ বিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ রাকিবুল হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন