২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

থার্টি ফার্স্ট নাইটে ঘুরতে বেরিয়ে বাইক থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২, ৭:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
থার্টি ফার্স্ট নাইটে ঘুরতে বেরিয়ে বাইক থেকে পড়ে এক কিশোরীর মৃত্যু
বিজ্ঞাপন

এফএনএস : মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোছা. নুরে তারান্নুম মিলা (১৮) নামের এক কিশোরী নিহত হয়েছেন। গত শুক্রবার রাত দেড়টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলা পুরান ঢাকার লালবাগের শেখ সাহেববাজার এলাকায় থাকতেন। তিনি হাবিবুর রহমানের মেয়ে। মিলাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মো. ইয়াসিন বলেন, নতুন বছর উপলক্ষে আমি ও মিলা মোটরসাইকেলে বেড়ানোর জন্য বের হই।

ঘোরা শেষে ফেরার পথে ঢাকা-মাওয়া মহাসড়কে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যায় মিলা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি অবগত করা হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন