সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক মেয়র লিটনের সাথে নতুন বিভাগীয় কমিশনের সাক্ষাৎ

Paris
Update : রবিবার, ২ জানুয়ারি, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। গতকাল শনিবার সন্ধ্যায় নগর ভবনে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নতুন বিভাগীয় কমিশনার। এ সময় নতুন বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র। ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় সভায় মিলিত হন তাঁরা। এ সময় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রাজশাহীর উন্নয়ন কার্যক্রম তুলে ধরে সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, করোনা মহামারির কারণে আমাদের উন্নয়ন কার্যক্রম সীমিত ছিল।

এখন নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চারলেন ও ছয়লেনে উন্নীত করা হচ্ছে। দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন করা হচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্নতায় ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হচ্ছে। চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে আরো উল্লেখ্যযোগ্য অগ্রগতির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। চলমান উন্নয়ন আগামীতে রাজশাহীর ব্যাপক পরিবর্তন হবে। সভায় নতুন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ রাজশাহী মহানরীর পরিস্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নের ভূয়শী প্রশংসা করেন। এ সময় রাসিক মেয়র মহোদয়ের সহযোগিতা কামনা করেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris