রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬ মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান রাজশাহীর জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা ড্রেনের কাদা অপসারণ তোমরা প্রত্যেকেই দেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী রাসিকের রাজস্ব কর্মকর্তার নিজ বাসভবনে দোয়ার অনুষ্ঠান নগরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ একমন ধান বিক্রি করে হচ্ছে না একজন শ্রমিকের মুজুরি মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নাচোলে রেলওয়ের গোডাউনের যায়গা লিজ নিয়ে মালামাল লুটের অভিযোগ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

বিশ্বের ১০ ধনী এ বছর আয় করলো ৪০০ বিলিয়ন ডলার

Paris
Update : শনিবার, ১ জানুয়ারি, ২০২২

এফএনএস : বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যক্তি ২০২১ সালে তাদের সম্মিলিত সম্পদের সঙ্গে আরও ৪০২ বিলিয়ন ডলার যোগ করেছেন। জানা গেছে, সবচেয়ে বেশি সম্পদ অর্জন করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ইলন মাস্ক ২০২১ সালে ১২১ বিলিয়ন ডলার আয় করেছেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স একই তথ্য প্রকাশ করেছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এ বছরের শুরুতে আয়ের দিক থেকে প্রথম অবস্থানে থাকলেও, বছর শেষে তালিকার দুইয়ে রয়েছেন। তালিকায় তিন নম্বরে রয়েছেন ফ্রান্সের বিলিয়নিয়ার বার্নার্ড আর্নল্ট। ৬১.৩ বিলিয়ন ডলার এ বছর আয় করেছেন তিনি।

১০ জন শীর্ষ ধনীর মধ্যে চার নম্বরে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ৭.৩ বিলিয়ন ডলার এ বছর আয় করেছেন তিনি। গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন তাদের মোট অর্থ ৪৭.৪ বিলিয়ন ডলার এবং ৪৫.১ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ এ বছর ২৪.৩ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন। তালিকায় এরপর রয়েছেন, স্টিভ বালমার, ওয়ারেন বাফেট এবং ল্যারি ইলিসন।


আরোও অন্যান্য খবর
Paris