২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

৬ষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২, ৭:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
৬ষ্ঠ থেকে এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ
বিজ্ঞাপন

এফএনএস : নতুন বছরে (২০২২ সালে) মাধ্যমিক বিদ্যালয়ে কোন রুটিনে ক্লাস হবে তা নির্দিষ্ট করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত বৃহস্পতিবার রাতে মাউশি মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা অফিস আদেশে নতুন বছরের রুটিনের বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন ৪টি বিষয়ের ওপর ক্লাস নেওয়া হবে। ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে প্রতিদিন (বিদ্যালয় খোলা থাকা সাপেক্ষে) ক্লাস হবে এবং দিনে ৩টি বিষয়ের ক্লাস নেওয়া হবে।

এছাড়া ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুইদিন ৩টি করে বিষয়ের ওপর ক্লাস নেওয়া হবে। ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন ৩টি বিষয়ে ক্লাস নেওয়া হবে। নতুন রুটিনে প্রাথমিকের শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে পরিচালনা করার কথাও বলা হয়েছে। এতে আরও বলা হয়, স্ব-স্ব প্রতিষ্ঠান তাদের নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন শ্রেণি কার্যক্রম চলমান রাখবে। চলতি শিক্ষাবর্ষেও সীমিত পরিসরে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন