১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে কুকুরের মুখে নবজাতকের বিছিন্ন মাথা!

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২, ৫:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে কুকুরের মুখে নবজাতকের বিছিন্ন মাথা!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে এক নবজাতকের বিছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার একটি ড্রেনের পাশ থেকে ওই নবজাতকের ছিন্ন মাথা উদ্ধার করা হয়। বর্তমানে ওই নবজাতকের বিচ্ছিন্ন মাথাটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক নৈশপ্রহরী প্রথমে নবজাতকের ছিন্ন মাথাটি কুকুরের মুখে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করেন। তবে ওই নবজাতকের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুম পারভেজ বলেন, গত বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙা এলাকার একটি ড্রেন থেকে মৃত এক নবজাতকের ছিন্ন মাথা কুকুর টানাটানি করছিল। এ সময় স্থানীয় নিরাপত্তা প্রহরী সেটি দেখে থানায় খবর দেয়। পরে সেই বিছিন্ন মাথাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ওসি আরও বলেন, এখন নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এজন্য তার ডিএনএ টেস্ট করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন