১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাবিতে দিন দুপুরে ছিনতাইয়ের শিকার হলেন এক শিক্ষার্থী

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২২, ৫:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাবিতে দিন দুপুরে ছিনতাইয়ের শিকার হলেন এক শিক্ষার্থী
বিজ্ঞাপন

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি)অভ্যন্তরে দিনে দুপুরেই ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মাইশা জান্নাত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান নূর বলেন, ভুক্তভোগী মাইশা জান্নাত কাজলা থেকে রিক্সা করে মুন্নুজান হলের দিকে যাচ্ছিলো।

প্রতিমধ্যে প্যারিস রোডের পশ্চিম দিকে নীল কালারের একটি পালসার বাইকে করে দুজন এসে রিক্সা থামায়। এসময় ব্যাগ নিয়ে তারা দ্রুত গতিতে ক্যাম্পাস ত্যাগ করে। ভুক্তভোগী মাইশা জান্নাত জানিয়েছেন, তার ব্যাগে মোবাইল, আইডি কার্ড, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ঘটনাটি জেনেছি। আমরা আইনশৃঙ্খলা বাহীনিকে বিষয়টি এরই মধ্যে অবহিত করেছি। সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন