২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাজশাহী ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থীর জিপিএ-৫

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ৭:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রাজশাহী ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থীর জিপিএ-৫
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : অন্যান্য বারের মতো এ বছরও এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা সাফল্য অর্জন করেছে। ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এ বছর এসএসসি পরীক্ষায় এই কলেজের মোট ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনই জিপিএ-৫ পেয়ে উর্ত্তীর্ণ হয়েছে। ক্যাডেট কলেজসমূহে শুধুমাত্র পড়ালেখা নয়, শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের জন্য মৌলিক সামরিক শিক্ষা এবং খেলাধুলা অনুশীলন করা হয়ে থাকে।

এছাড়া সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সহ-পাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে। রাজশাহী ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন (বিএন) এইচ আর আফরাদ বলেন, সামগ্রিক বিবেচনায় ক্যাডেট কলেজ কেবল ভালো ছাত্র নয়, আদর্শ নাগরিক গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছে। ভবিষ্যতে এ কর্মধারা যেন অব্যাহত থাকে সেজন্য রাজশাহী ক্যাডেট কলেজ সকলের আন্তরিক দোয়া সহযোগিতা কামনা করি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন