১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অবসর জীবন একা কাটাবেন, কোনো সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না প্রধান বিচারপতি

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ৫:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
অবসর জীবন একা কাটাবেন, কোনো সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না প্রধান বিচারপতি
বিজ্ঞাপন

এফএনএস : বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, অবসর জীবন একা একা কাটাবেন। কোনো সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেবেন না। তবে আগে সাংবাদিক থাকার কারণে অবসরে সাংবাদিকদের মিস করবেন বলে জানিয়েছেন দেশের ২২তম এই প্রধান বিচারপতি। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মূল ভবনের নিচতলায় (রেজিস্ট্রার জেনারেলের অফিস সংলগ্ন) মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন উপলক্ষে এ কথা বলেন তিনি। এই সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারপতি যারা আসবেন মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের ভালো জ্ঞান থাকা দরকার। অনেক রায়ের মধ্যে হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে লিখতে হবে। এই লাইব্রেরি ওঁদের রায় লেখার জন্য সহায়ক হবে। কারণ এখানে এমনসব বই রাখা আছে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কোনো রায় যখন হবে তখন পরিপূর্ণভাবে লিখতে পারবে। পরে এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, আমার কাজ শেষ। আমি এখন অবসর জীবনযাপন করব। আমি একা একা কাটাব। আমি আগে সাংবাদিকতা করেছি।

আপনারা কেউ সাক্ষাৎকার নিতে চাইলে আমি দেব না। এটা কিন্তু আগেই বলে দিলাম। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা এত বেশি লিখেছেন যে, আমি অনেক দিন রাতে ঘুমাইনি। আমি মনে করেছি আপনারা হয়তো আমাকে আপন মনে করে একটু বেশি লিখেছেন। আমি এটাতে মাইন্ড করি নাই। তিনি সাংবাদিকদের মিস করবেন বলেও জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন