রাজশাহীতে মুজিববর্ষ উপলক্ষে র্যাবের বৃক্ষরোপণ
স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ‘র্যাব সেবা সপ্তাহ’ পালনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করে র্যাব-৫, রাজশাহী।
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্প এলাকায় র্যাবের পক্ষ থেকে ২০০টি বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। এ সময় র্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
