২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে দুই ডোজ টিকা পেয়েছেন ৫ কোটির বেশি মানুষ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ৮:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দেশে দুই ডোজ টিকা পেয়েছেন ৫ কোটির বেশি মানুষ
বিজ্ঞাপন

এফএনএস : দেশে এ পর্যন্ত করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৩৪ জনকে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৩ লাখ ৭২ হাজার ৫২ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার পর্যন্ত এসব টিকা দেওয়া হয়। এছাড়া, গত মঙ্গলবার সারাদেশে ১৪ লাখ ৯১ হাজার ২৫৬ ডোজ টিকা দেওয়া হয়। ইতোমধ্যে ৩২ লাখ ১ হাজার ২৫৯ স্কুলশিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে, আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৯১ জন।

গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীসহ এদিন প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ২০০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭ লাখ ৯৬ হাজার ৫৬ জনকে। আর ২ লাখ ১ হাজার ৫৭৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ এবং ১০ হাজার ৩৩৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। এসবের মধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন